|
ডি.নেট পল্লী অঞ্চলের জনগণের তথ্যের চাহিদা পূরণের লক্ষ্যে বিরাজমান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে গ্রামাঞ্চলের জনগণের কাছে তথ্য প্রযুক্তি ব্যবহাররে মাধ্যমে তথ্য পৌঁছানোর উদ্যোগ নিয়েছে। শুধু তথ্যের অভাবে অনেক সময়ই গ্রামের জনগণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে যায় না বা যেতে পারে না। ডি.নেটের উদ্দশ্যে হলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল তথ্যসমূহ সংগ্রহ করে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসা।
কিন্তু এরকম একটি উদ্যোগের জন্য সর্বাগ্রে প্রয়োজন সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এ উদ্দশ্য বাস্তবায়নে ডি.নেট তার ''অবলম্বন-২' প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত বিস্তারিত তথ্য ও তাদের ঠিকানা জীয়ন-ঠিকানা ডাটাবেজে সংরক্ষণের কাজ করছে। ডি.নেট আশা করছে জীয়ন-ঠিকানা তথ্য ভান্ডার হতে তথ্য নিয়ে দেশের জনগণ তাদের প্রয়োজনীয় চাহিদা পুরণ করতে পারবে।
|
তথ্য ভান্ডারে যে সব জেলার তথ্য খুঁজে পাওয়া যাবে:
ঢাকা, গাজীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, সিলেট, মৌলভীবাজার, রাজশাহী, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। |